শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গাইবান্ধায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন থেকে গাইবান্ধায় আওয়ামী লীগের অফিস হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) বেলা ১টার দিকে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এর আগে সকাল ১১টায় দুই হাজারেরও অধিক শিক্ষার্থী একত্রিত হয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বড় মসজিদ থেকে বের হয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে ডিবি রোডের এসপি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করে।ওই মিছিলটি আবার ও বড় মসজিদ থেকে ঘুরে রেল গেটে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরে যাত্রী সাধারণ। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এরই এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগ অফিসে প্রথমে ভাঙচুর শুরু করে।

পরে জেলা আওয়ামী লীগ অফিস চত্ত্বরের ৭ থেকে ৮টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়া হয়। শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে হামলা চালায়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতলুবর রহমান, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ ৬ থেকে ৭ জন নেতাকর্মী আহত হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে জেলা বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা চালিয়ে অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর ফলে শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর