শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গাজায় ইসরায়েলি সেনার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

গাজা উপত্যকায় সামরিক চাকরিতে ফিরে যাওয়ার আদেশ পাওয়ার পর এক ইসরায়েলি সংরক্ষিত সেনা আত্মহত্যা করেছে। তবে ওই সেনা ‘পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ রোগে আক্রান্ত ছিল বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে। তার পরিবার গতকাল রবিবার বলেছে, যুদ্ধে ফিরে যাওয়ার আদেশ পাওয়ার পরেই নিজের জীবন নিয়েছেন তিনি।

ইসরায়েলের এই আত্মহত্যাকারী সেনার নাম এলিরান মিজরাহি।

হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। ঘটনার পর রিজার্ভ এই সেনা সদস্যকে ডাকা হয়েছিল। ইসরায়েলে সুপারনোভা সঙ্গীত উৎসবে হামাসের আমলায় নিহতদের মৃতদেহ উদ্ধার করার দায়িত্বে ছিল সে। এরপর তাকে গাজায় পাঠানো হয়।

যুদ্ধে গত এপ্রিলে আহত হওয়ার আগ পর্যন্ত তিনি কম্ব্যাট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ইসরায়েলে ফিরে আসেন।
মিজরাহি আইডিএফ-এর একজন অভিজ্ঞ সেনা হলেও ‘পিটিএসডি’ রোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু গত শুক্রবার তাকে গাজার রাফায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

এরপর তিনি আত্মহত্যা করেন। স্ত্রী ও তার চার ছেলে-মেয়ে রয়েছে।
মিজরাহির মা জেনি কানকে জানান, গত সাত মাসে গাজায় এই ইসরায়েলি সেনা দুইবার আহত হন। কিন্তু প্রথমবার আহত হওয়ার পর তিনি গাজা থেকে ফিরতে চাননি। তিনি তখন বলেছিলেন, দেশর রক্ষায় কাজ চালিয়ে যাবেন।

এলিরানের বোন হিলা মিজরাহি বলেছেন, তিনি গাজায় নরকের মধ্য দিয়ে গেছেন এবং যুদ্ধ নিয়ে তার অনেক অভিজ্ঞতা তিনি আলোচনা করতে চাইতেন না। গাজায় দায়িত্ব পালনের সময় এলিরান শারীরিক ও মানসিকভাবে আহত হয়েছিলেন। একজন ডাক্তার তাকে বলেছিলেন যে তিনি আরা যুদ্ধে ফিরে যেতে পারবেন না।

তবে বর্তমানে এলিরান মিজরাহির পরিবার তাকে ইসরায়েলের সামরিক কবরস্থানে সমাহিত করাতে চায়। কিন্তু ইসরায়েলি সেনারা সেটা অনুমোদন করেনি। ইসরায়েলি সেনারা বলেছে, মারা যাওয়ার সময় তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন না।

সূত্র : টাইমস অব ইসরায়েল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর