শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ বন্ধের জোর দাবি এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

গাজা উপত্যকায় চলমান হামলা এবং অমানবিক গণহত্যা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার (৭ জুলাই) জার্মানি থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের কাছে এ বার্তা দেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল মানবাধিকার ও সব ধরনের আন্তর্জাতিক আইন পদদলিত করে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নিধণযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের উচিত এই গণহত্যা এবং অমানবিক হামলা একেবারেই বন্ধ করা।

এরদোগান বলেন, এ অঞ্চলে ইসরায়েলের আধিপত্তা বিস্তারের খায়েশ বহুদিন ধরেই। ফিলিস্তিনের পর এবার তাদের নজর লেবাননের দিকে। তারা গোটা অঞ্চলে তাদের দখলদারীত্ব কায়েম করতে চায়।

সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের জন্য সম্প্রতি বাশার আল-আসাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন বলেও জানান এরদোগান। শুধু সিরিয়াই নয়, ইরানের সঙ্গেও সম্পর্ক আরো জোরদার করছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ইরানের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ইরান-তুরস্ক যৌথভাবে এ অঞ্চলের হুমকি মোকাবেলা করতে প্রস্তুত। এসময় তিনি যুক্তরাজ্যকেও তুরস্কের কৌশলগত মিত্র বলে উল্লেখ করেন। ভবিষ্যতে তিনি যুক্তরাজ্যের সঙ্গেও সম্পর্ক জোরদার করবেন বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর