শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত ১২

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস, প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাইদ মো. খায়রুল আনাম জানান।

নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের শুকুর আলীর ছেলে রাজিব শেখ (২২) ও একই গ্রামের কুটি মিয়ার ছেলে সাহেব আলী শেখ (৫০)।আহতরা হলেন- পাপ্পু শেখ (১৮), সাবিনা (১৮) ও জান্নাতি (১০)। তাদের মধ্যে পাপ্পু ও সাবিনাকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জান্নাতিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আবু সাইদ বলেন, “বরিশাল থেকে ঢাকাগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার চরপ্রসন্নদী এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পাশ দিতে গেলে ত্রিমুখী সংঘর্ষ হয়।“এ সময় প্রাইভেটকার ও ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এবং অন্তত ১২ জন আহত হন।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রাজিবের মৃত্যু হয়। আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাহেব মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা জানান।আবু সাইদ বলেন, “দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয়পাশে পাঁচ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

“বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়িয়ে নিলে মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর