শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা করেছে। এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়সহ মোট ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ রয়েছে।

শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতা–কর্মী ও গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনা সদস্যরা সড়ক অবরোধ তুলে নিতে বললে দলটির নেতা–কর্মীরা এ ঘটনা ঘটায়। গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। একপর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন, ‘৩ থেকে ৪ হাজার মানুষ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুরসহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৪ সেনা সদস্য আহত হয়েছেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর