বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মুখোমুখি বসছেন শি, পুতিন ও ট্রাম্প

গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর বাড়িতে হামলা-অগ্নি সংযোগ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৬ টাইম ভিউ
গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর বাড়িতে হামলা-অগ্নি সংযোগ
ছবি-সংগৃহীত

গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। এসময় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাদের ছাড়িয়ে নিতে থানার দিকে গেলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর