শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

গোয়ালন্দের দৌলতদিয়ায় গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

নুরুল হক মিলন : গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৯১ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দ ‌উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামচু মাস্টার পাড়া এলাকায় গাছের সাথে রশি ফাঁসি নিয়ে এক যুবকের আত্মহত্যা করে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবক শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মৃধা কান্দি গ্রামের জয় দল সরদারের ছেলে নুরু সরদার (৩৫)। তিনি সামচু মাস্টার পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরু সরদার, ২৬ আগস্ট মঙ্গলবার আনুমানিক রাত ১০ টা থেকে রাত পৌনে ১২ টার মধ্যে, যেকোনো সময় গিয়াস উদ্দিনের বাড়ির উঠানে বড়ই গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। স্থানীয় লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ ফরিদ সংগীয় ফোর্সসহ উপস্থিত হয়ে মৃতদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করেন।

এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দৌলতদিয়া সামচু মাস্টার পাড়া এলাকায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ রাজবাড়ীর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর