সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: শাহে আলম

গোয়ালন্দের দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টাইফয়েড ভ্যাকসিন প্রদান

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৮ টাইম ভিউ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) টিকা প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় যৌনপল্লীর ভেতরে এ টিকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক মো. সুলতান উদ্দিন আহমেদ, মো. সিরাজুল ইসলাম চানমিয়া, স্বাস্থ্য সহকারী হাফিজা সুলতানা, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলী, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মোঃ মজিবর রহমান খান জুয়েল, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) শেখ রাজীব সহ ‌অন্যান্য এনজিও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কেন্দ্রে ৯-১৫ বছরের শিশুদের ৩৭ হাজার ৯৯৫ জনের মাঝে এ টিকা প্রদান করা হবে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা প্রদান চলমান রয়েছে।

উল্লেখ্য, টাইফয়েড টিকার উল্লেখযোগ্য কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং টিকাটি হালাল সনদপ্রাপ্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর