শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গোয়ালন্দে নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৭ টাইম ভিউ

নিজ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাকে সবুজায়ন করে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উজানচর নতুন পাড়া সামাজিক যুব সংগঠন। শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের সভাপতি মোঃ রাসেল শেখ, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রবিন শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জিহাদ শেখ, মোঃ সাব্বির খান, মোঃ আকাশ ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ কুরবান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার শেখ, কোষাধ্যক্ষ মোঃ আকাশ শেখসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের পক্ষ হতে এদিন সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া, কাঠবাদাম, ঔষধি গাছ হিসাবে নিম, বয়রা এবং ফলজ গাছ হিসাবে আম, জামসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এসময় ইউএনও নাহিদুর রহমান এমন ভালো কাজের অংশীদার হিসেবে নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের সভাপতি/সম্পাদকের হাতে বেশকয়েকটি গাছের চারা তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর