বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা দেবে ইরান: রাষ্ট্রদূত অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম

গোয়ালন্দে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দে বাস চাপায় মোঃ মোকিম সরদার (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কের দৌলতদিয়া ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লা ফকির পাড়া গ্রামের মৃত দিরাজ উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মোকিম সরদার ঘাসের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি মহাসড়ক পার হওয়ার মুহূর্তে কুমারখালী থেকে ছেড়ে আসা জামান পরিবহন নামে যার নাম্বার (রাজবাড়ী হ১১-০০৭৫ ) একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। নিহতের ভাগ্নে মো. আলামীন মন্ডল জানান, তাঁর মামা প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন। দুপুরে ঘাস নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান।

গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, “দৌলতদিয়া ভূমি অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জামান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও সহকারি বাস রেখে পালিয়ে যায়। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর