সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮ আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

প্রায় সবাই কম বেশি গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যায় ভুগে থাকেন। খাবারের অনিয়মের কারণে মূলত এ সমস্যা বেশি হয়ে থাকে। অনেকে শারীরিক যেকোনো সমস্যার জন্য সবার আগে ওষুধের ওপর নির্ভরশীল হয়ে থাকেন। বিশেষ করে গ্যাস্ট্রিক বা বদহজমের মতো কোনো সমস্যা হলে। তবে ওষুধ উপকারী হলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। কিন্তু এই সমস্যা নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়াভাবে কয়েকটি উপায় মেনে চলতে পারেন। চলুন গ্যাস্ট্রিক নির্মূল করার ঘরোয়া পদ্ধতি দেখে নেয়া যাক:

১. গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে দারুচিনি বিশেষভাবে কার্যকরী। এটি তাৎক্ষণিকভাবেই অ্যাসিডিটি, পেটে ব্যথা এবং গ্যাসের সমস্যা সমাধান করে।

২. কফি, ওটমিল কিংবা গরম দুধে দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন, খুব দ্রুত ফলাফল পাবেন। তবে যদি দুধে সমস্যা থাকে তাহলে দুধ খাবেন না। চাইলে পানিতে দারুচিনি গুঁড়া ফুটিয়ে ছেঁকে এর সঙ্গে মধু মিশিয়ে চায়ের মতো পান করতে পারেন। এতেও সমস্যার উপশম হবে।

৩. বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে, গ্যাস দূর করে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে কাজ করে।

৪. আদা গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে বিশেষভাবে কার্যকরী। আদার অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান প্রদাহ ও গ্যাস্ট্রিকের ব্যথা উপশমে কাজ করে। দুই কাপ পানিতে ১ টেবিল চামচ আদা কুচি একটু ছেঁচে দিয়ে ফুটাতে থাকুন। পানি শুকিয়ে ১ কাপ হয়ে এলে এতে ১-২ চা চামচ মধু মিশিয়ে পান করুন। এর সাহায্যে বেশ ভালো এবং দ্রুত ফল পাবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর