সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

গ্রিসে এয়ার শো চলাকালে এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ টাইম ভিউ
গ্রিসে এয়ার শো চলাকালে এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
ছবি-সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরাঞ্চলে অবস্থিত তানাগ্রা বিমান ঘাঁটিতে বার্ষিক ‘এথেন্স ফ্লাইং উইক’ এয়ার শো চলাকালে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটেছে। একটি দুই আসনবিশিষ্ট এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান নিম্ন উচ্চতায় কৌশল প্রদর্শনের সময় বিধ্বস্ত হলে বিমানে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুই আসনের ওই জেট বিমানটি বিধ্বস্ত হয় বলে দুইজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। তাদের মধ্যে এক কর্মকর্তা বলেন, “দুর্ভাগ্যজনকভাবে দুই পাইলট মারা গেছেন।”

তিনি আরও জানান, বিমান ক্ষেত্রটি থেকে দুই কিলোমিটার দূরে ফ্যান্টমটি বিধ্বস্ত হয়। বিমানের আঘাতে ওই এলাকায় কেউ আহত হয়েছেন বা সেখানে কেউ ছিল বলে খবর হয়নি।

গ্রিসের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ইআরটি এবং রয়টার্স সূত্র জানায়, আকাশে ওড়ার মাত্র তিন মিনিটের মাথায় ঘটনাটি ঘটে। মাটি থেকে খুব অল্প উচ্চতায় থাকা অবস্থায় বিমানটি ডান দিকে একটি বাঁক নেওয়ার চেষ্টা করে এবং মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। আগুন নিকটবর্তী বনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১১টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার কাজ শুরু করে।

একজন প্রত্যক্ষদর্শী ইআরটিকে বলেন, “আমরা সবাই হতবাক হয়ে যাই। বিমানটি তিন মিনিটের বেশি আকাশে ছিল না।”

বিমান ঘাঁটির লাউডস্পিকারগুলোতে লোকজনকে এলাকাটি ছেড়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।

এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানটি বার্ষিক এথেন্স ফ্লাইং উইকে অংশ নিচ্ছিল। প্রতি বছর এই এয়ার শো-তে বিশ্বের বহু দেশের সামরিক ও বেসামরিক বিমান চালনা দল অংশ নিয়ে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর