শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বন্দরের ৭ নম্বর ডলফিন জেটির অদূরে ‘বাংলার জ্যোতি’ নামের একটি অয়েল ট্যাংকারের অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে অপরিশোধিত তেলবাহী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো এ ট্যাংকারে আগুন লাগে। এটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে তেল খালাস করে পতেঙ্গার রিফাইনারিতে নিয়ে আসত। দুর্ঘটনার সময় প্রায় ১১ হাজার টনের বেশি অপরিশোধিত তেল ছিল এ ট্যাংকারে।

খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।

সূত্র জানায়, ওই ট্যাংকার থেকে এক ঘণ্টা তেল খালাস করা হয়েছিল। আগুন লাগার পর থেকে একজন এখনও নিখোঁজ রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর