শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামে মুজিবনগর দিবসের মিছিল, জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৫

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮৯ টাইম ভিউ

মুজিবনগর দিবস ঘিরে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে মিছিলের পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের চারজনকে ‘ছাত্রলীগ কর্মী’ বলছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মিছিলের পরপরই বহদ্দারহাট এলাকায় অভিযানে তাদের গ্রেপ্তারের তথ্য দেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিদারুল আলম (৪৩), আরিছ উদ্দিন নুরু (২৯), শাহেদ (২৮), জুয়েল (২৬) এবং সুমন ওরফে বান্ডিয়া (২৫)। তারা সবাই চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার বহন করছিলেন। মোহাম্মদ হানিফ নামে এক যুবলীগ নেতার নামও ছিল। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।

ওসি বলেন, মিছিলের পরপর অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে, যেখানে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, রাষ্ট্রের ক্ষতিসাধন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর