শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামে ৯ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২০৭ টাইম ভিউ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় নয়তলা ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের নয়তলা ভবনে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।

নিহতরা হলেন- নোয়াখালি জেলার চরজব্বর চরকালাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো হাসান, নোয়াখালী জেলার চরজব্বর চর নাঙ্গলিয়া এলাকার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. রাশেদ। তারা ওই ভবনের কাজ করছিলেন বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, সকাল থেকে নির্মাণ শ্রমিকরা ওই ভবনে কাজ করছিলেন।অসাবধানবশত তিনজন পা পিছলে পড়ে যান। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর