বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা দেবে ইরান: রাষ্ট্রদূত অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম

চট্টগ্রাম রাউজানে প্রকাশ্যে গুলিতে ‘জানে আলম বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড নিহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮১ টাইম ভিউ

চট্টগ্রামের রাউজানে আবারও প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার পৌরসভার রশিদারপাড়া সড়কে তাকে গতিরোধ করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম আলমগীর ওরফে আলম (৫০)। তিনি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব রাউজানের সিদ্দিক চৌধুরী বাড়ির আবদুস সত্তারের ছেলে।

স্থানীয়রা বলছেন, নিহত আলমগীর যুবদলের কর্মী। তবে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল জানিয়েছেন, নিহত আলমগীর আলমগীর যুবদলের কেউ নন। তিনি এলাকায় আলম ডাকাত হিসেবে পরিচিত। তবে এ ঘটনা যে বা যারা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আলমগীর নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ একটি সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে কে বা কারা গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জানা গেছে, নিহত এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০০৩ সালে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে রাউজানে নিহত সন্ত্রাসী জানে আলমের বাহিনীর প্রধান জানে আলমসহ ১১ জন নিহত হন। ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলেন এই আলম। তিনি একটি অস্ত্র মামলায় ১০ বছর কারাভোগ করেছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্য ১২টি হত্যাকাণ্ড রাজনৈতিক কারণে ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর