শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চাঁপাইনবাবগঞ্জে রিকশাচালককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

চাঁপাইনবাবগঞ্জে মাত্র ২৫০০ টাকার জন্য বাদল আলী (৫৪) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করেছে দুই ভাই। নিহত বাদল আলী সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চামাগ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে।

বুধবার দুপুর ২টার দিকে একই এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদশর্ক তদন্ত এসএম নুরুল কাদির সৈকত।

নিহতের স্বজনরা জানান, প্রায় মাসখানেক আগে বাদলের ১২ বছরের শিশু সন্তান একই এলাকার মাইনুদ্দিনের বাড়িতে রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করে। কাজের পাওনা ২৫০০ টাকা চাইতে গেলে বাড়ির ভেতরে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে।

সদর মডেল থানার পরিদশর্ক তদন্ত এসএম নুরুল কাদির সৈকত বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর