শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

চীনে এক্সপ্রেসওয়ের টানেলে বাস দুর্ঘটনায় নিহত ১৪

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলের এক্সপ্রেসওয়ের টানেলে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ খবর দিয়েছে।

সিসিটিভির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শাংসি প্রদেশের কর্তৃপক্ষ জানায়।

বাসটিতে ৫১ জন আরোহী ছিলেন। দুর্ঘটনাকবলিত বাসটি টানেলের দেয়ালে আছড়ে পড়ে।

সিসিটিভি জানায়, ঘটনাস্থল থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর