শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ
চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু

চীনের হুবেই প্রদেশে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় মেইসাকের প্রভাবে গুয়াংসিতে সর্বোচ্চ বন্যা সতর্কতা জারির পাশাপাশি বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। টর্নেডো ও বন্যায় বিপর্যস্ত চীন। পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশে টর্নেডো, বজ্রঝড় ও দমকা হাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। হুয়াংশি, হুয়াংগ্যাং, এঝৌ ও শিয়াননিং শহরের বিভিন্ন এলাকায় বজ্রঝড় আঘাত হানে। কোথাও কোথাও বাতাসের তীব্রতা লেভেল-১৩ পর্যন্ত পৌঁছায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুন মেইসাক-এর অবশিষ্টাংশ থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ু এবং উত্তর দিকের শীতল বায়ুর ফলেই এই টর্নেডোর সৃষ্টি হয়েছে।

এছাড়া, মেইসাকের প্রভাবে চীনের গুয়াংসি অঞ্চলে অতি ভারি বৃষ্টিতে একটি জলাধারের বাঁধের অংশ ভেঙে গেছে। নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্রায় ৯০ লাখ মানুষের এই শহরে বন্যা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে জারি করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে স্থানীয় প্রশাসন।

এদিকে, পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে ভয়াবহ সুপার টাইফুনে পরিণত হয়েছে ‘বাভি’। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গুয়াম, টিনিয়ান, সাইপান ও রোটা দ্বীপের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বাভির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার। বর্তমানে এটি পশ্চিমমুখী হয়ে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে।

ভারতেও মৌসুমি বৃষ্টির প্রভাব বাড়ছে। মহারাষ্ট্রের পাহাড়ি পর্যটনকেন্দ্র লোনাভালায় জলাবদ্ধতায় আটকে পড়া স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকে ভারি বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। গুজরাটের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে গিয়ে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর