শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চীনে ভূমিধসে নিখোঁজ অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ টাইম ভিউ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিধসে ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এ খবর জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ ইবিন শহরের জিনপিং গ্রামে এই ভূমিধস হয়।সিসিটিভি জানিয়েছে, ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়েছে, ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছে এবং প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাটিতে এখনো খণ্ড খণ্ড ভূমিধস চলায় এলাকাটি এড়িয়ে চলা উচিত বলছেন স্থানীয়রা।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে ‘সম্ভব সব কিছু করার, প্রাণহানি কমানোর এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে সামলানোর’ নির্দেশ দিয়েছেন।

এদিকে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া দুর্যোগ মোকাবেলায় ৩০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৪.১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর