শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চেক প্রজাতন্ত্রে ট্রেনের সংঘর্ষে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

চেক প্রজাতন্ত্রে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির রাজধানী প্রাগের প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে চেক শহর পারডুবিসে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় গতকাল বুধবার (৫ জুন) রাত ১১ টার দিকে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি এই সংঘর্ষ ঘটে। কর্মকর্তারা জানায়, যাত্রীবাহী ট্রেনটি ৩০০ জনেরও বেশি যাত্রী ছিল।

ট্রেনটি প্রাগ থেকে স্লোভাকিয়ার সীমান্তের কাছে পশ্চিম ইউক্রেনীয় শহর চপের দিকে যাচ্ছিল এবং এতে অনেক বিদেশি নাগরিকও ছিলেন। আহত ২৪ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
চেক টেলিভিশন ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, পণ্যবাহী ট্রেনটি শিল্প রাসায়নিক ‘ক্যালসিয়াম কার্বাইড’ বহন করছিল। প্রথম দুটি ওয়াগন খালি ছিল, তাই ক্ষতি হয়নি বা শিল্প রাসায়নিক ছড়িয়ে পড়েনি।

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এই দুর্ঘটনাকে মহা বিপর্যয় হিসেবে বর্ণনা করে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-লিখেছেন, ‘আমরা সবাই নিহত ও আহতদের পাশে আছি।’

দুর্ঘটনাস্থলে পুলিশ, ফায়ার ও জরুরি পরিষেবা ইউনিট পাঠানো হয়েছে এবং যাত্রীদের সরিয়ে নিতে সাহায্য করছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, অন্তত একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এবং পৃথক আরো একটি ছবিতে দেখা গেছে, ট্রেন দুটির সামনের অংশ সংঘর্ষে বিধ্বস্ত হয়ে গেছে।

প্রাগ, ব্রনো ও অস্ট্রাভা এর ছোট শহরগুলোর মধ্যে দুর্ঘটনার পর পরিষেবা কয়েক ঘন্টার জন্য স্থগিত করা হয়েছিল।
সূত্র : আলজাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর