শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক

ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক, স্কুলের দুই নারী কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জর্জিয়ায় স্কুলের ছাত্রদের সাথে যৌন সম্পর্কের কারণে দুই নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই দুই কর্মীকে সম্প্রতি দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত। খবর নিউইয়র্ক পোস্টের।

ক্যালহাউন সিটি স্কুলের কর্মী রাইলি গ্রিসন ও ব্রুকলিন শুলারের বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত হওয়ার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার সেখানকার একটি আদালত ওই দুই নারী কর্মীকে দোষী সাব্যস্ত করেছেন। অভিযুক্ত দুই স্কুল কর্মী ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জানুয়ারির মাঝে একাধিক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন।

রাইলি গ্রিসন ২০২১ সালের ২৯ অক্টোবর এবং পরের বছর ২০২২ সালের ৩ জানুয়ারির মধ্যে দুই ছাত্রের সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। এছাড়া স্কুলের কর্মী ব্রুকলিন শুলার একই সময়ে আরেক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

আদালতের নথি অনুযায়ী, জর্জিয়া স্কুল ডিস্ট্রিক্টের এই দুই কর্মীর বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার ঘটনায় ফার্স্ট ডিগ্রি অভিযোগ গঠন করা হয়।

তবে রাইলি গ্রিসন ও ব্রুকলিন শুলার স্কুলের শিক্ষক নাকি কর্মচারী ছিলেন তা স্পষ্ট নয়। তবে নথিতে তাদের দুজনকে সাবেক কর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া স্কুলের নাম ও শিক্ষার্থীদের বয়সের বিষয়েও সুনির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর