শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জম্মু ও কাশ্মির সফরের আগে আবারও সশস্ত্র আক্রমণ চালালো বিচ্ছিন্নতাবাদীরা। বিধানসভা নির্বাচনের পূর্বে মোদির প্রচারণায় যাবার একদিন আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন দুই সেনা সদস্য। গুরুতর আহত হয়েছেন আরও দুই সেনা সদস্য। খবর, এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশকে সাথে নিয়ে জম্মুর কিশস্তার জেলায় সেনাবাহনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এতে বন্দুকধারীরা হামলা চালালে চার সেনা সদস্য গুলিবিদ্ধ হোন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় দুজনের। নিহত এই দুই সেনা হলেন, নায়েব সুবেদার বিপন কুমার এবং জেসিও সিপাহি অরবিন্দ সিং।

অন্যদিকে, এদিন রাতেই বারামুলা জেলাতে পৃথক তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এই অঞ্চলে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের পরে জম্মু ও কাশ্মীরে কোনো নির্বাচিত সরকার নেই। ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদি সরকার।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মিরে সবশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোটগ্রহণ পর্ব শুরু। তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে। পরের দুই দফার ভোট যথাক্রমে ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। নির্বাচনের ফল জানা যাবে আগামী ৮ অক্টোবর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর