শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ২৩২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। আঞ্চলিক সরকারের মতে, ওয়াজিমা নগরীতে আরও ১০ জনের মৃত্যুর খবর পাওয়ার পর স্থানীয় সময় সকাল নয়টায় হালনাগাদ এই তথ্য জানানো হয়।

নোটো উপদ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ওয়াজিমা হচ্ছে অন্যতম।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওয়াজিমা মর্নিং মার্কেটের আশপাশের এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভূমিকম্পের ঘটনায় এই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সপ্তাহ থেকে ওয়াজিমা মর্নিং মার্কেট এলাকায় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।খবর সিনহুয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর