শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মামাতো-ফুফাতো তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের ছনকান্দা এলাকায় এই ঘটনা ঘটেনিহত তিন ভাই ই শিক্ষার্থী। তারা হলো ছনকান্দা এলাকার রাজা মিয়ার ছেলে রুশমান (১৫), এজাজ মিয়ার ছেলে রাহী (১৫) এবং ঢাকার ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে রুশমান, তার চাচাতো ভাই রাহী, ফুফাতো ভাই আফিফ আহমেদসহ আটজন চাচাতো-মামাতো-ফুফাতো ভাইবোন ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় রুশমান, রাহী ও আফিফ আহমেদ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পর্যায়েক্রমে নিখোঁজ রুশমান, রাহী ও আফিফের মরদেহ উদ্ধার করে। নিহত রুশমান ও রাহী জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই।

তাদের ফুফাতো ভাই ঢাকার প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আফিফ আহমেদ জামালপুরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। তিন কিশোরের একসাথে এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরিদল পানিতে নেমে পরপর তিনটি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত শহিদ পিংকি জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তাদের মৃত্যু হলো এবং ভবিষ্যতে যাতে এমন মৃত্যুর ঘটনা না ঘটে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর