শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

জামিন পেয়েছে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

অন্তর্বর্তী জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। গত ২৬ নভেম্বরে বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগের তিন মামলায় জামিন পান তিনি।

বৃহস্পতিবার বিচারক শাব্বির ভাট্টি ২০২৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত সাবেক ফার্স্ট লেডির জামিনের আবেদন মঞ্জুর করেছেন। শুনানির পর প্রতিটি মামলার বিপরীতে ৫০ হাজার রুপি করে নিরাপত্তা বন্ডে সাক্ষর করে জামিন নিশ্চিত করেন বুশরা বিবি। তারনল ও রমনা থানায় দায়ের করা মামলার শুনানিতে হাজির হন বুশরা ও তার আইনজীবীরা। এসব মামলায় চারটি এফআইআর জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২৬ নভেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে বড় আকারে বিক্ষোভ করে পিটিআই। এই বিক্ষোভের পর থেকেই ইমরান, বুশরা ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেছে শেহবাজ শরীফের সরকার। পাশাপাশি, ইমরান-বুশরা ও দলের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে তিন রেঞ্জারকে বিক্ষোভের সময় ‘গাড়িচাপা’ দিয়ে হত্যার অভিযোগ রয়েছে। সূত্র: জিও নিউজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর