শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক, মুক্তি পাচ্ছেন কি?

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এদিন তার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী জামিন আবেদন করেন। তবে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

এরআগে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সাবেক বিচারপতি মানিককে আদালত প্রাঙ্গণে আনা হয়। এসময় মানবঢাল করে এজলাসে তোলা হয় তাকে।

গত ২৩ আগস্ট রাতে সিলেট সীমান্ত দিয়ে পালানোর সময় মানিককে আটক করে বিজিবি। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের আদালত।

তবে ওইদিন বিকালে আদালতে তোলার সময় আলোচিত-সমালোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর