শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ টাইম ভিউ

জার্মানির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে-তে ক্রিসমাস মার্কেটে (বড়দিন উপলক্ষে বসা বাজার) গাড়ি হামলার ঘটনায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে নিহতের সংখ্যা। ইতিমধ্যেই হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। গাড়ি হামলায় নিহত ও আহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আগামিকাল রবিবার (২২ ডিসেম্বর) ঘটনাস্থলে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলফ শল‍ৎজ।

মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি’ জানিয়েছে, বড়দিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও জার্মানির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে বসেছিল ক্রিসমাস মার্কেট বা বড়দিনের বাজার। ওই মার্কেটে হাতে তৈরি নানা সামগ্রী থেকে শুরু করে শীতকালীন বস্ত্র, কেক জাতীয় খাবার ও নানা ধরনের পানীয় পাওয়া যায়। এ ছাড়াও খদ্দেরদের বিনোদনের জন্য আয়োজন করা হয়ে থাকে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের।

গতকাল শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেট’ যখন ক্রেতা ও দর্শকদের ভিড়ে জমজমাট তখনই গাড়ি হামলার ঘটনা ঘটে। এক গাড়িচালক ভিড়ের মধ্যেই গাড়ি চালিয়ে দেন। প্রায় ৪০০ মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যান। তাতে পিষে যান অনেকেই। অতর্কিতে এমন হামলায় হতচকিত হয়ে যান কেনাকাটা করতে আসা খদ্দেররা। রক্তে ভেসে যায় পুরো এলাকা। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। পুরো এলাকা ঘিরে ধরার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ইতিমধ্যেই ওই হামলার ঘটনায় জড়িত থাকায় তালেব এ নামে ৫০ বছর বয়সী এক সউদী নাগরিককে আটক করেছে পুলিশ। পেশায় মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত তালেব ২০০৬ সালে থেকে জার্মানিতে বসবাস করছিলেন। বার্নবার্গে একজন চিকিৎসক হিসাবে কাজ করেছিলেন। ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার নিন্দা করেছেন ম্যাগডেবুর্গ শহরের মেয়র সিমোন বরিস। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেছেন, ‘আমি গভীরভাবে মর্মাহত। ম্যাগডেবুর্গ শহরে এমন নৃশংস হামলার ঘটনা ঘটবে, তা ভাবতেই পারিনি।’

যদিও জার্মানিতে বড়দিনের বাজারে এই প্রথম হামলার ঘটনা ঘটল না। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনে ‘ক্রিসমাস মার্কেটে’ তিউনিসিয়ার এক নাগরিক গাড়ি চালিয়ে হামলা করেছিল। ওই হামলায় ঘটনাস্থলে ১২ জন নিহত হয়েছিল। পরে আহত আরও একজন মারা যান। কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস সেই হামলার দায় স্বীকার করেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর