শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জালিয়াতি করলে আজীবনের জন্য মার্কিন ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৬৩ টাইম ভিউ

ভিসাপ্রার্থীরা ভুয়া নথিপত্র দাখিল বা তথ্য গোপনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি দায়ের হতে পারে ফৌজদারি মামলাও। শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে।

পোস্টটিতে বলা হয়, ‘এই গল্প আমরা আগেও শুনেছি।’ এতে আরও বলা হয়, কনস্যুলার অফিসাররা নিয়মিত ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন কৌশল সম্পর্কে হালনাগাদ থাকেন এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা রয়েছে। তাই তথ্য গোপন বা ভুয়া কাগজপত্র দাখিল করলে সেটি ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি এবং এর পরিণতি হতে পারে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা।

এছাড়া, ১০ জুলাই দূতাবাসের আরেকটি পোস্টে জানানো হয়, ভিসা আবেদনকারীদের অবশ্যই তাদের ডিএস-১৬০ ফরমে বিগত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করতে হবে। আবেদনকারীদের নিজ হাতে দেওয়া স্বাক্ষরের মাধ্যমে এই সব তথ্যকে সত্য এবং নির্ভুল বলে ঘোষণা করতে হয়।

তথ্য গোপনের ঘটনা ধরা পড়লে শুধু ভিসা বাতিল নয়, বরং ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যোগ্যতা হারাতে পারেন আবেদনকারী। দূতাবাস বলছে, সততা বজায় রেখে আবেদন করা হলে ভিসা প্রক্রিয়ায় অনেক সমস্যা এড়ানো যায়। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগ্রহী যেকোনো আবেদনকারীকে এসব বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর