শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

গাজীপুরের টঙ্গী মিলগেট কো-অপারেটিভ মার্কেট সংলগ্ন ওয়াপদা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ৭টি টুকরো কাপড়ের গুদাম ও তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে মুন্নু কলোনির ওয়াপদা গেট এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ মার্কেটের একটি গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ফরিদ হোসেন, জসিম উদ্দিন, মামুন মিয়া, হোসেন আলী, আবুল হোসেনের টুকরো কাপড় ও তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক মামুন মিয়া জানান, ওই মার্কেটে আমার ২টি, ফরিদ হোসেনের ২টি, জসিম উদ্দিনের ১টি, আবুল হোসেনের ১টি ও হোসেন আলীর ১ গুদাম এবং তাতে রক্ষিত মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট, কয়েল অথবা বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত করে প্রকৃত কারণ বলা যাবে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ৩০-৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর