শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

টঙ্গীতে ফ্লাইওভারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৮৯ টাইম ভিউ

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকার বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সরকার পরিবহনের একটি বাস ও টাঙ্গাইলগামী সনিয়া পরিবহনের আরেকটি বাস বিপরীত দিক থেকে আসার সময় ফ্লাইওভারের মাঝামাঝি অংশে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও টঙ্গী থানা পুলিশ। আহতদের দ্রুত গাজীপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া কয়েকজন হলেন—বাগেরহাটের আব্দুর রহিম (২০), সেফালী (৪০), টাঙ্গাইলের মাজেদুর রহমান (৩২), ভাওয়াল মির্জাপুরের নুরুননাহার (৪০) ও আব্দুর রহমান (৪০), বরিশালের তানজিলা আক্তার (৩০), ময়মনসিংহের জেসমিন আক্তার (২৪) এবং বাকের হোসেন (২০)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আশরাফুল ইসলাম বলেন, “এক চালক বাসের মধ্যে আটকা পড়ে ছিলেন। ফায়ার সার্ভিস সদস্যরা বাসের সামনের অংশ কেটে তাকে উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর একটি বাস সরিয়ে নেওয়া হয়েছে, অপরটির অপসারণ কার্যক্রম চলছে।”

এ ঘটনায় মহাসড়ক ও ফ্লাইওভারে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও, পুলিশ ও ট্রাফিক বিভাগের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর