টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়। বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার গোড়াই মিলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস বুধবার ভোরে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে পল্লীবিদ্যুতের খুঁটি বোঝাই থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে থাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি বাসের ভেতরে ঢুকে ওই দুইজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।