শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

টাঙ্গাইলে নৌকায় বাল্কহেডের ধাক্কা, নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ টাইম ভিউ

টাঙ্গাইলের কালিহাতীতে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী নৌকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পা‌নিতে ডুবে নিখোঁজের পর একজনের মরদেহ উদ্ধার ক‌রা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জোকারচর ধ‌লেশ্বরী নদী‌তে এ ঘটনা ঘটে। পরে বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করেছে নৌ-পুলিশ।

নিখোঁজ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া। তাদের ম‌ধ্যে এদিন বি‌কে‌লে বাবু মিয়ার (৩৫) মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সা‌র্ভিস।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপু‌রে উপজেলার জোকারচর এলাকার খেয়াঘাটে নৌকা দিয়ে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেডের সঙ্গে নৌকার ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। এসময় সাতরে যাত্রীরা পাড়ে উঠতে পারলেও বাবু ও মুক্তার পাড়ে উঠতে পারে‌নি। পরে নিখোঁজ‌দের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নদীতে কার্যক্রম চালায়।

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের সহকারী প‌রিচালক শ‌ফিকুল ইসলাম ভূঁইয়া জানান, নদী‌তে নিখোঁজ‌দের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুর‌ী দল কার্যক্রম শুরু করে। পরে তারা একজনের মর‌দেহ উদ্ধার করেছে। সন্ধ‌্যা হওয়ার পর উদ্ধার কার্যক্রম সমা‌প্তি ঘোষণা করা হ‌য়।

টাঙ্গাইলে নৌ-পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা জানান, নিখোঁজ দুই ব্যক্তি উদ্ধারে নদী‌তে ফায়ার সা‌র্ভিসের ডুবুরীরা কাজ করছে। যে বাল্কহেডের কারণে এই দুর্ঘটনা সেই নৌযান‌সহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর