সর্বাত্মক শাটডাউনে টাঙ্গাইলে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বেলা সাড়ে ১০টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা সদর রোডে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জড়ো হয়। তারা কোটা বাতিলের দাবিতে স্লোগান দেয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের দিকে এগুতে থাকে। মিছিল পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।
মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় দফায় দফায়।