শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

টাঙ্গাইলে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরের সঙ্গে রেল চলাচল বন্ধ

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ টাইম ভিউ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তরের পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার বিকেলে উপজেলার সেতুর পূর্বপাড়ের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকা থেকে এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে মালবাহী একটি ট্রেন ঘারিন্দা স্টেশন থেকে সেতু পূর্বপাড়ের দিকে যাচ্ছিল। পথে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকা থেকে এক কিলোমিটার দূরে ট্রেনটি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্টেশন মাস্টার নাজমুল জানান, লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল হওয়া ইঞ্জিন মেরামত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর