শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দেবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬২ টাইম ভিউ

এশিয়া সফরের অংশ হিসেবে টোকিও গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহ্যবাহী শহরটিতে পা রাখতে না রাখতেই ট্রাম্পকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন দেশটির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।ইতোমধ্যে ট্রাম্পের টোকিও সফরে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ সরবরাহ নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত রাখার লক্ষ্যে একটি চুক্তি সই করেছে।

ট্রাম্পের সফর আন্তর্জাতিক ময়দানে তাকাইচির প্রথম পরীক্ষা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার দিকে গোটা বিশ্বের নজর। এই পরিস্থিতিতে সব ধরনের প্রশংসা, স্তুতি ও আপ্যায়নে ট্রাম্পকে মুগ্ধ করার চেষ্টা চালিয়েছেন তাকাইচি। তাকাইচি দাবি করেন, এই চুক্তি সইয়ের মাধ্যমে টোকিও-ওয়াশিংটন সম্পর্কের ‘সোনালি যুগের’ সূচনা হয়েছে। হোয়াইট হাউসের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর