শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ট্রাম্পের বাড়িতে কেন রোবট কুকুর?

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি প্রহরায় ‘স্পট’ নামের একটি কুকুর নিয়োজিত করা রয়েছে। যদিও সে বাস্তব কুকুর নয়। রোবট কুকুর। মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিক্রেট সার্ভিস’-এর ভান্ডারে সর্বশেষ সংযোজন হলো এ ‘স্পট’ নামের রোবটিক কুকুর, যা বানিয়েছে রোবটিক কোম্পানি বস্টন ডাইনামিকস।স্পট দূরনিয়ন্ত্রিত অথবা স্বয়ংক্রিয়ভাবে চালিত। কুকুরটির কাছে কোনো অস্ত্র নেই।

তবে এটির পায়ে লেখা রয়েছে, ‘এটা পোষ্য নয়’। এর মধ্য দিয়ে মূলত ট্রাম্পের বিশাল এ সম্পত্তিতে টহলের কাজে নিয়োজিত স্পটের কাছাকাছি আসা লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে।বোস্টন ডায়নামিকসের তথ্যমতে, ধাতব চার পায়ে যুক্ত রোবটটি সহজেই উঁচু-নিচু পথে চলতে পারে। উন্নত নজরদারি প্রযুক্তি থাকায় রোবট কুকুরটির মাধ্যমে সহজেই বিভিন্ন স্থাপনা পাহারা দেওয়া সম্ভব। তবে ট্রাম্পের বাড়ির আঙিনায় থাকা রোবটটির প্রযুক্তিগত দক্ষতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর