শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ট্রাম্পের বিরুদ্ধে বেআইনি নথি রাখার মামলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেআইনিভাবে গোপনীয় নথি রাখার মামলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আগামী ২০ মে এই মামলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক ক্যানন তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছেন।

বিচারক জানিয়েছেন, তার আদালতে প্রচুর মামলা জমা রয়েছে।

তাই তিনি ২০ মে ট্রাম্পের মামলার শুনানি শুরু করতে পারছেন না। কবে এই মামলা শুরু হবে তার কোনো তারিখও তিনি দেননি। ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনই ক্যাননকে বিচারক হিসাবে নিয়োগ করা হয়েছিল। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

ট্রাম্প সেই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী। তার আগে এই মামলা শুরু হওয়ার সম্ভাবনা কম। ক্যানন তার পাঁচ পাতার নির্দেশে বলেছেন, এখন নতুন তারিখ জানানোটা অবিবেচকের মতো কাজ হবে।
ট্রাম্পের আইনি লড়াই

ট্রাম্পের আইনজীবীরা চাইছেন, তার বিরুদ্ধে করা বিভিন্ন ফৌজদারি মামলা পিছিয়ে যাক।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে যেন কোনো মামলা না ওঠে। নিউ ইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে একটা মামলা চলছে। সেখানে অভিযোগ, ২০১৬ সালের নির্বাচনের আগে তার একটি সম্পর্কের কথা গোপন রাখার জন্য স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প। তবে ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেছেন।
মঙ্গলবার ম্যানহাটনের আদালতে এই মামলার শুনানি হয়েছে।

সেখানে স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, তার অর্থ পেতে দেরি হচ্ছিল। তাই তিনি চুক্তি ভেঙে দেন। তারপর তিনি আইনজীবীর মাধ্যমে ট্রাম্পের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং বিবৃতি দেন। আদালতে ট্রাম্পও উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর