শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক পিলার থেকে পরে শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় পিলারের ওপর থেকে পরে গিয়ে আকতার হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে পৌর শহরের সরকার পাড়া জামে মসজিদের সামনে বৈদ্যুতিক লাইনের কাজ করার এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।নিহত ওই ব্যক্তি সালন্দর আলিয়া মাদ্রাসার এলাকার আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইন চালু থাকা অবস্থায় আকতার হোসেন পিলারে উঠে প্লাস দিয়ে লাইনের কাজ করার সময় হঠাৎ তিনি মই থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে নদার্ন ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানির বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকো) ঠাকুরগাঁওয়ের লাইন ম্যানের কাজ করে আসছিলেন বলেও জানা যায়।

তবে ঠাকুরগাঁও নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম নিহত ওই শ্রমিক তাদের নিয়োগ প্রাপ্ত কেউ নয় ও নিয়োগ প্রাপ্ত লাইনম্যান ছাড়া বৈদ্যুতিক লাইনের কাজ অন্য কারো করার সুযোগ নেই দাবি করে বলেন, ঠাকুরগাঁও নেসকোর কোন শ্রমিক লাইনে কাজ করতে গিয়ে মারা গিয়েছে এমন কোনো তথ্য নাই। তবে অনেকে ডিস লাইন, ইন্টারনেট ও টেলিফোন লাইনের কাজ করতে পিলারে উঠে। এটা বলা কঠিন যে, এখন কে কি কাজের উদ্দেশ্যে লাইনে উঠে। আমাদের লাইনের কাজ করতে গেলে বৈদ্যুতিক লাইন বন্ধ করে কাজ করতে হয়। আজকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আমাদের কোথাও কোনো বৈদ্যুতিক লাইন বন্ধ ছিল না।

ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক মারা যাওয়ার খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও কোনো তথ্য পেলে পরবর্তীতে আপনাদের জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর