সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

ডাকাতি-ছিনতাই রোধে রূপগঞ্জে গাড়ির চালকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৭৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে ডাকাতি ও ছিনতাই রোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়ির চালকদের সঙ্গে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ মে) দুপুরে উপজেলার নল-পাথর এলাকার পূর্বাচল মডেল রিফুয়েলিং ও অটো গ্যাস ফিলিং স্টেশন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে পূর্বাচল মডেল রিফুয়েলিং ও অটো গ্যাস ফিলিং স্টেশনের উদ্যোগে গাড়ির চালকদের মাঝে রেফেল ড্র প্রদান করা হয়। এতে দুইশ জন চালক ফ্রিজ, টেলিভিশন, মোবাইলসহ নানা ধরনের লটারি পান।

সভায় সভাপতিত্ব করেন- পূর্বাচল মডেল রিফুয়েলিং ও অটো গ্যাস ফিলিং স্টেশনের প্রতিষ্ঠাতা মোঃ সাইজুদ্দিন মাদবর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর রোকন উদ্দিন, আমজাদ হোসেন ভুট্টু, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, পূর্বাচল মডেল রিফুয়েলিং ও অটো গ্যাস ফিলিং স্টেশনের ম্যানেজিং ডিরেক্টর মাসুদ পারভেজসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে রূপগঞ্জ অংশে টহল দিচ্ছেন রূপগঞ্জ থানা পুলিশের দশটি টহল টিম ।এছাড়া সবাই পুলিশের পোশাকে টহল দিচ্ছেন।

গাড়ির চালকদের উদ্দেশ্য করে ওসি বলেন, মহাসড়কে গাড়ি চালাতে গিয়ে যদি কাউকে ডাকাত বা ছিনতাইকারী বা কোনো অপরাধী মনে হয় তাহলে পুলিশের টহল টিমকে অবহিত করেন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর