মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুতে সারাদেশে এক সপ্তাহে প্রাণ গেল ২৪ জনের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬৫ টাইম ভিউ

মশাবাহিত রোড ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে সারাদেশে ২৪ জনের মৃত্যু হয়েছে। আর সপ্তাহটিতে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৩০১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার (২২ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন।রোববার (২৩ নভেম্বর) রোগটিতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন। সোমবার (২৪ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের। দিনটিতে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন। মঙ্গলবার (২৫ নভেম্বর) মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৩ জন।

বুধবার (২৬ নভেম্বর) বছরের সর্বোচ্চ তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। আর এদিন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ জন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাতজনের। আর দিনটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন। শুক্রবার (২৮ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১০ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর