শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ঢাবিতে বহাল থাকছে শীতকালীন ছুটি, ক্লাস শুরু ২৮ ডিসেম্বর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ টাইম ভিউ

ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা শেষ হলে শীতকালীন ছুটিও বহাল থাকবে। ১৬ দিনের শীতকালীন ছুটির সঙ্গে আরও দুইদিন ছুটি যুক্ত করে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।তবে এরপর ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র-শনিবারের ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হবে ২৮ ডিসেম্বর। সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পের পর আবাসিক হলগুলোর কারিগরি মূল্যায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এসময় বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের দেওয়া সুপারিশও বিবেচনা করা হয়। সভায় বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রাখা হয় এবং ছুটির সঙ্গে ২৩ ও ২৪ ডিসেম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ছুটি শেষে ২৮ ডিসেম্বর থেকে হল খোলা ও ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা হবে না। তবে জরুরি অবস্থায় পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে চলমান অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। সভায় জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষাসমূহ পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অনুষদের ডিনদের সঙ্গে আলোচনা করে এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সমন্বয়ে বিভাগগুলো নতুন পরীক্ষার সময়সূচি ঠিক করবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে বিভিন্ন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং সংস্কার কাজ চলছে। হল খোলার পরও কয়েকটি হলে সংস্কারকাজ চলতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর