মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের দাবিতে জকসুর স্মারকলিপি

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ টাইম ভিউ
তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের দাবিতে জকসুর স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ (সম্পূরক) বৃত্তি আগামী তিন দিনের মধ্যে প্রদানের দাবিতে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বরাবর এ স্মারকলিপি দেয় জকসুর প্রতিনিধিরা। এসময় দুই দফা দাবি জানিয়েছেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, গত বছরের মে মাসে যমুনা’র সামনে টানা তিন দিন-রাত অবস্থান কর্মসূচির মাধ্যমে বৃত্তির দাবি আদায় করেছিল শিক্ষার্থীরা। তখন সংশ্লিষ্ট মহল থেকে বৃত্তি প্রদানের আশ্বাস ও সিদ্ধান্ত প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজও সেই বিশেষ বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। এতে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাদের দাবি, বিশেষ বৃত্তির বরাদ্দকৃত অর্থ আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে বিতরণের জন্য জরুরি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে; অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জকসুর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন শেষে বিশেষ (সম্পূরক) বৃত্তির আওতায় এসেছে। তবে অর্থ মন্ত্রণালয়ের জটিলতা কাটিয়ে বৃত্তির টাকা এখন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় পাবে। এই দীর্ঘসূত্রিতা কেন? শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি দ্রুত প্রদানের জন্য আমরা তিন দিনের সময় দিয়ে স্মারকলিপি দিয়েছি। যদি এটা দিতে প্রশাসন ব্যর্থ হয়, আমরা কঠোর অবস্থানে যাবো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবযোগ্য সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। একইসাথে বিশেষ বৃত্তির অর্থছাড়ের অথোরিটি জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসি টাকাটা পেলে সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দিবে। এরপর শিক্ষার্থীরা পাবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর