শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

তেল সরবরাহ ফের শুরু না করলে ইউক্রেনে বিদ্যুৎ বন্ধের হুমকি স্লোভাকিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ টাইম ভিউ
তেল সরবরাহ ফের শুরু না করলে ইউক্রেনে বিদ্যুৎ বন্ধের হুমকি স্লোভাকিয়ার

বন্ধ করে রাখা রাশিয়ার তেল সরবরাহ দুই দিনের মধ্যে ফের শুরু না করলে ইউক্রেনে জরুরি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে স্লোভাকিয়া। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শনিবার (২১ ফেব্রুয়ারি) এ হুমকি দেন, জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার তেল পাইপলাইনের মাধ্যমে ইউক্রেন হয়ে স্লোভাকিয়ায় যেত। কিন্তু প্রায় একমাস ধরে সরবরাহ বন্ধ করে রেখেছে কিইভ। ২৭ জানুয়ারি কিইভ বলেছে, রাশিয়ার ড্রোনের আঘাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পাইলাইনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে মাত্র দুটি দেশ স্লোভাকিয়া ও হাঙ্গেরি এখনও রাশিয়ার সরবরাহ করা তেলের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। সোভিয়েত আমলের দ্রুজবা পাইপলাইন দিয়ে দেশ দুটিতে তেল সরবরাহ করে রাশিয়া। দুটি দেশেরই নেতা ইউক্রেনপন্থি ইউরোপীয় ঐকমত্যের বিরুদ্ধে গিয়ে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে।

চলতি সপ্তাহে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, উভয়েই মূল দ্রুজবা পাইপ দিয়ে তেল সরবরাহ ফের শুরু করার দাবি তুলেছে।

রাশিয়ার হামলায় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের শিকার হওয়ায় ইউক্রেনকে ইউরোপ থেকে আসা বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভর করতে হচ্ছে। আর সরবরাহ করা এ বিদ্যুতের গুরুত্বপূর্ণ উৎস স্লোভাকিয়া। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগের যে কোনো সময়ের চেয়ে ইউক্রেইন এখন অনেক বেশি বিদ্যুৎ আমদানি করতে বাধ্য হচ্ছে আর এর ১৮ শতাংশ সরবরাহ করছে স্লোভাকিয়া।

ফিকো এক্স এ এক পোস্টে বলেছেন, “যদি সোমবারের মধ্যে স্লোভাকিয়ায় তেল সরবরাহ ফের শুরু করা না হয়, আমি রাষ্ট্রীয় মালিকানাধীন জয়েন্ট স্টক কোম্পানি এসইপিএসকে ইউক্রেনে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে বলবো।”

পাইপলাইনের জরুরি মেরামত কাজ চলার সময় বিকল্প পথে জাহাজযোগে ইউরোপে তেল সরবরাহ করার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। রয়টার্স দেখেছে এমন একটি চিঠিতে ইইউতে নিযুক্ত ইউক্রেনের কূটনীতিক মিশন ইউক্রেইনের তেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে বা সমুদ্র পথে তেল সরবরাহ করার প্রস্তাব দিয়েছে।

অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে রাশিয়া। এতে তীব্র শীতের মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। এতে হিমাঙ্কের নিচে হাড় জমানো ঠাণ্ডার মধ্যে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থার মধ্যে আছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ইউরোপে রাশিয়ার জ্বালানি সরবরাহের জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করার অনুমোদন অব্যাহত রেখেছে কিইভ। আগামী মঙ্গলবার এ যুদ্ধের চার বছর পূর্ণ হবে। এই চার বছরে ইউরোপ রাশিয়ার জ্বালানি আমদানি ব্যাপকভাবে হ্রাস করলেও পুরোপুরি বন্ধ করেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর