শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ত্বকী হত্যার বিচার বন্ধ রাখায় শেখ হাসিনার বিচার দাবি

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ টাইম ভিউ

মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার বন্ধ রাখার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের নেতারা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে ত্বকী হত্যার সাড়ে ১১ বছর উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন নিহত ত্বকীর পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, শিশু সংগঠন খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম, সদস্য সচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ,গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনসহ আরও অনেকে।

সমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘ওসমান পরিবার শহরের আশিক, চঞ্চল, ভুলু, মিঠুসহ অসংখ্য মানুষের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জামতলায় মিঠুকে কুপিয়ে হত্যা করেছে, আশিককে তাদের টর্চার সেলে হত্যা করেছে। ত্বকীকে এই টর্চার সেলে নিয়ে গজারির লাঠি দিয়ে ১১ জন মিলে পিটিয়ে অজ্ঞান করেছে। তারপর তার বুকের ওপর উঠে গলা টিপে হত্যা করেছে। শরীরের কয়েকটি অঙ্গ তারা থেতলে দিয়েছে। চোখ উপড়ে নিয়েছে। এই নৃশংসতার মধ্য দিয়ে তারা কতটা ভয়াবহ তা জানান দিয়েছে।’

ত্বকীর পিতা বলেন, ‘এসব কথা জেনেও শেখ হাসিনা এই খুনি, জল্লাদদের পৃষ্ঠপোষকতা দিয়ে রক্ষা করেছেন। ত্বকীকে হত্যার পরেও এই ওসমান পরিবারকে দেখে রাখার কথা বলেছিলেন হাসিনা। জল্লাদের পাহারাদার যে হতে পারে, সে নিজে কতটা নৃশংস ও ভয়াবহ! শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেছে। কিন্তু ত্বকী হত্যার বিচার বন্ধ রাখার জন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখতে চাই। আমাদের ধ্বংস করা বিচার-ব্যবস্থা ফিরে আসবে। গণতন্ত্র মুক্তি পাক, নির্বাচন কমিশন স্বাধীন হোক, এটাই আমাদের আকাঙ্ক্ষা।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর