শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ত্রিশালে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে বন্ধ রয়েছে। এতে ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে উপজেলার ধলা স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেগফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিজ শিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনের আউটারের এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে ধলা স্টেশনে নিয়ে লাইন ক্লিয়ার করা হবে। পরে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যাবে। সব মিলিয়ে বিকেলের মধ্যে আবারও চালু হবে বলে আশা করা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর