মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন সাতক্ষীরায় সাবেক এমপিসহ আওয়ামীলীগের ৫৪ নেতা কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সব নাগরিক সেবা এক কার্ডে পেতে নতুন পরিচয়পত্র তৈরির উদ্যোগ সরকারের ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি, এবার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি ‘রাজনৈতিক প্রতিহিংসায় দুদকের অনুসন্ধান’, অভিযোগ আসিফ মাহমুদের ব্রাজিলের জার্সিতে আর খেলবে না নেইমার পুকুরে ডুবে একদিনে তিন শিশুর মৃত্যু

থানায় হয়রানির শিকার হলে আমাকে জানাবেন উঠান বৈঠকে পল্লবীর নবাগত ওসি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৭২ টাইম ভিউ

এস এম জীবন: একসময় সমাজের নানা জনহিতকর কাজের জন্য এলাকার মাতবররা তরুণদের নিয়ে উঠান বৈঠক করতেন। সময়ের বিবর্তন এবং আধুনিকতার ছোঁয়ায় সেসব দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। তবে উঠান বৈঠক সম্পর্কে মানুষের ধারণায় আরও ব্যাপকতা এসেছে। আর বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানা এলাকায় রূপ পাল্টে সেই উঠান বৈঠক এখন আরও জনপ্রিয় হয়ে উঠছে।

তারই ধারাবাহিকতায় পল্লবী থানার নবাগত অফিসার ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া পল্লবী থানায় যোগদান করার পর বিভিন্ন ক্যাম্পে উঠান বৈঠকের উদ্যোগ গ্রহণ করেন।

এলাকাভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম জোরদার করতে এসআই আব্দুল আজিজ এর সার্বিক তত্ত্বাবধানে ২৮ মে (রবিবার) সন্ধ্যায় পল্লবী থানার সেকশন-১২,  ব্লক-ই এর মোড়াপাড়া ক্যাম্প রোডে উঠান বৈঠকের আয়োজন করেন পল্লবী থানা পুলিশ।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ছিলেন পল্লবী থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাহফুজুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আমিনুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য ও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠকে এলাকায় মাদক, কিশোরগ্যাং সহ সার্বিক বিষয়ে বাস্তব চিত্র স্থানীয় জনগণের কাছ থেকে সরাসরি শুনেন নবাগত ওসি  মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য নবাগত ওসি  মাহফুজুর রহমান বলেন- পল্লবী থানা এলাকায় কোন প্রকার মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাংসহ যেকোনো সমস্যা হলে থানার সহায়তা নিবেন। আর থানায় সহায়তা পেতে বিলম্ব বা কোন হয়রানির শিকার হলে সরাসরি আমাকে ফোন করে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব। এলাকার সন্ত্রাস, মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি এলাকায় যারা বসবাস করেন সকলকে সহযোগিতা করতে হবে। তাহলে এই এলাকায় শান্তি ফিরিয়ে আনা সম্ভব।

তিনি বলেন- কোন মাদক ব্যবসায়ীকে কোনধরনে মাদক ক্রয়-বিক্রয় করতে দেওয়া হবে না। যদি কেউ করে তবে তার বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি এ থানায় থাকাকালীন আমার থানা এরিয়ায় কোন মাদক কারবারির স্থান হবেনা।

বিশেষ করে মাদক ব্যবসায়ী তদবির কারকদের কঠিন হুশিয়ারী বার্তা দিয়ে ওসি আরও বলেন- মাদক কারবারিদের পক্ষে তদবীরকারক যত বড় শক্তিশালী হউক না কেন, প্রয়োজনে মাদককারবারীর সহযোগী হিসেবে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় থানা এলাকায় বসবাসরত সকল বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আরও গুরুত্ব দিবেন বলে প্রতিশ্রুতি দেন নবাগত ওসি মাহফুজুর রহমান।

উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আমিনুল ইসলাম বলেন- এখনকার পুলিশ আর আগের মত নেই। এমনকি থানায় দালালদের দৌরাত্ম্য ছিল সেটিও এখন আর নেই। আপনার এলাকায় অপরাধ দেখামাত্রই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের নাম এবং পরিচয় গোপন থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর