শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

দক্ষিণ কোরিয়ায় আবারও উত্তরের ময়লাভর্তি বেলুন!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ টাইম ভিউ

আবারও দক্ষিণ কোরিয়ায় ময়লাভর্তি বেলুন ফেলেছে উত্তর কোরিয়া। এমন অভিযোগ করেছে সিউল। জানা গেছে, বুধবার থেকে চার শতাধিক বেলুন পাঠালেও সিউলের মাটিতে পড়ে ২০টি। এর ভেতর ক্ষতিকর কোনো বস্তু না থাকলেও কাগজ, সিগারেটের খোসা, খালি বোতলসহ নানা বর্জ্য পদার্থ ছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ায় আবর্জনাভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এ নিয়ে এক বিবৃতিতে সিউল জানিয়েছে, বুধবার থেকে চার শতাধিক বেলুন পাঠিয়েছে পিয়ংইয়ং। এর মধ্যে ২০টি পাওয়া গেছে সিউলের উত্তরাঞ্চলে।

ভেতরে ক্ষতিকর কোনো বস্তু না থাকলেও, ছিল কাগজ, সিগারেটের খোসা, খালি বোতল, প্লাস্টিকসহ নানা বর্জ্য। এমন কাণ্ডের পর বাসিন্দাদের সতর্ক থাকারও নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

চলতি বছর মে মাসে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার ৯টি প্রদেশের মধ্যে ৮টিতে পাওয়া যায় উত্তর কোরিয়ার পাঠানো বেলুনসহ ব্যাগ। লিফলেট আর আবর্জনাভর্তি করে অন্তত ২৬০টি গ্যাস বেলুন পাঠায় পিয়ংইয়ং। 
 
এর কয়েকদিন আগে উত্তর কোরিয়া অভিযোগ করে, দক্ষিণ কোরিয়ার আন্দোলন কর্মীরা সীমান্ত এলাকায় ঘন ঘন লিফলেট এবং অন্যান্য আবর্জনা ছড়িয়ে দিচ্ছে। তখন এর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে পূর্বাভাস দিয়েছিল পিয়ংইয়ং। 
 
এরপর চলতি বছর বেশ কয়েকবার সিউলের মাটিতে দেখা মেলে পিয়ংইয়ংয়ের পাঠানো বেলুনের। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর