শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের গ্রেপ্তারি পরোয়ানা বাতি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৯ টাইম ভিউ

দক্ষিণ কোরিয়ার সিউল সেন্টাল ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের জেল মুক্তির পথ সুগম হয়েছে। আদালত তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে, যার ফলে তার আটকাদেশ বাতিল হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১৯ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ বাড়ানোর পর ইউনের আইনজীবীরা আদালতে এই পরোয়ানাকে অবৈধ দাবি করে আপিল করেছিলেন। শুক্রবার (৭ মার্চ) আদালত ওই আপিলের পক্ষেই রায় দেয় এবং জানায় যে, ইউনকে আটক রাখা অন্যায় ছিল। আদালত জানিয়েছে, “তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আটক রাখার সময়সীমা পার হয়ে যাওয়ার কারণে তদন্ত প্রক্রিয়ার বৈধতা নিয়ে সন্দেহ দূর করতে আটকাদেশ বাতিল করা হয়।”

এ রায়ের পর, ইউনের আইনজীবী এক বিবৃতিতে বলেন, “এটি প্রমাণিত হয়েছে যে দেশে আইনের শাসন এখনও আছে।”

তবে, রায়টি ইউনের বিরুদ্ধে থাকা অপরাধের অভিযোগ বাতিল করেনি। ১৫ জানুয়ারি গ্রেপ্তার হওয়া ইউনের বিরুদ্ধে অভিযোগ এখনো চলমান। পাশাপাশি, তার অভিশংসন নিয়ে সাংবিধানিক আদালতে শুনানি চলছে, যার রায়ের পর সিদ্ধান্ত আসবে যে, তাকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা হবে কি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর