শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

দখলদার ইসরাইলি হামলায় গাজায় নিহত ২১

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির বর্ধিত সময়সীমা শেষে শুক্রবার আবারো হামলা শুরু করেছে ইসরাইল। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই ঘণ্টারও কম সময়ে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর গাজা উপত্যকার বেইট লাহিয়ায় দু’জন, মধ্য গাজা উপত্যকার মাগাজিতে সাতজন, দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছে। এছাড়া, খান ইউনিসের দক্ষিণে হামাদ শহরে দু’জন এবং রাফাহ, দক্ষিণ গাজা উপত্যকায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইসরাইল খান ইউনিসের আশপাশের বাসিন্দাদের হামলার আগে চলে যেতে বলেছে।

খান ইউনিসের কাছ থেকে এক প্রতিবেদনে সাংবাদিক হিন্দ খৌদারি বলেন, ‘ইসরাইলি বাহিনী খান ইউনিসের বাসিন্দাদের জন্য লিফলেট ফেলছে। এতে তারা রাফাহ থেকে সরে যেতে বলছে, কেননা তারা রাফাকেও লক্ষ্যবস্তুতে রেখেছে।’ সূত্র : আল-জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর